Showing posts with label personal thought. Show all posts
Showing posts with label personal thought. Show all posts

Wednesday, April 16, 2008

এলোমেলো - ০২

আমরা প্রতিনিয়ত
হাঁটছি, খেলছি, ছুটছি
সবই ঠিক আছে ;
তবে পা কিন্তু মচকায়
একটা ভুল পদক্ষেপে ...

Wednesday, April 2, 2008

ভিতরের ভিতর

দীঘির পানিকে বুঝতে চাও?

তার দিকে তাকিয়ে থেকো না,
তাতে ডুব দিয়ে দেখ

মানুষকে বুঝতে চাও?
বাইরের শীতলতাকেই সব ভেবো না,
হৃদয়ের উষ্ণতা ছুঁয়ে দেখ

এলোমেলো - ০১

যুক্তিতে শান্তি নাই,
যা আছে বিশ্বাসে ...

Sunday, March 23, 2008

সম্পর্কের রসায়ন


ধরুন, কেউ আপনাকে দুঃখ দিল। পরে যদি আপনি দেখেন- আপনাকে দঃখ দিল কেন?- এই ভেবে সে নিজে কষ্ট পাচ্ছে, তবে বুঝে নিবেন, আপনি তার কাছের মানুষদের একজন।

Sunday, May 6, 2007

ছোট্ট মা ও ছোট্ট কথা

ছবিটার দিকে তাকালে প্রথমেই কোন জিনিসটা চোখে পড়ে? নিশ্চয়ই দুজনের সাবলীল হাসি, তাইনা? ছোট্টমনিকে বিশেষ করে নজরে পড়ে না? অমন নিষ্পাপ হাসি কি কারো দৃষ্টি এড়ায়? ... ও আমার ভাগ্নি। দেখতে দেখতে ছয়-ছয়টি মাস পার করে দিল। তার নাম... অনেক নাম তা ... মা (আমার বোন) রেখেছে স্বাগতা, বাবা বৈশালী, ঠাকুমার দেয়া নাম অহনা, বড় মামার পছন্দ আদৃতা, দাদু ডাকে স্বপ্না, দেবাদৃতা নামটাও রেখেছিল কোন একজন ... আমি? আমি আলাদা কোন নাম রাখিনি তার, ডাকি মা/মামণি বলে ... সে আমার ছোট্ট মা। কথা বলা এখনো শুরু করেনি। তবে আমার খু-উ-ব ইচ্ছা তার বকবকানি শুনব। আর সেই চেষ্টা চালিয়ে আসছি ছয় মাস ধরেই। সামনে পেলেই মা ডাক শিখাতে চেষ্টা করি। অবশ্য অন্য একটা উদ্দেশ্যও আছে আমার - কোনমতে যদি একবার মা ডাক শিখে, তবে তা পরপর দুবার বললেই তো ____ ;) কথা বলার পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য জিনিসটাও শিখবে - সে একদিন ভালবাসতে শিখবে, ভালবাসাতে শিখবে। সে একদিন বড় হবে, অ-নে-ক বড় হবে... পরিপূর্ণ মানুষ হবে।

প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিকঃ কিছুদিন আগে একটা ইংরেজি শব্দের দিকে চোখ গেল - ‘ADULTERATION’ADULT হওয়া আর ADULTERATION কি একই প্রসেস? কথাটা বিশ্বাস করতে ইচ্ছা না হলেও একদম উড়িয়ে দেয়া যায় কি???



Tuesday, May 1, 2007

পথের খুঁজে পথিক


কয়েকদিন ধরেই কথাটা আমাকে বেশ ভাবাচ্ছে - সিনিয়রদের দেখানো পথে হেঁটে যাওয়া ছাড়া আমরা মানুষেরা আর কী করি? এই যে আমি - জন্মের পর কান্নাকাটি করা ছাড়া আর কোন জিনিসটা নিজের ইচ্ছায় করেছি? স্কুলে গেছি, বাবা-মা পাঠিয়েছে বলে ... পড়ালেখা করেছি, বাবা-মা খুশি হয় বলে, অন্যরাও ভাল চোখে দেখে বলে ... স্কুল-কলেজ পার করে ভর্তি হলাম বুয়েটে, ভাল ছাত্ররা এখানে ভর্তি হয় বলে ... এমনকি সাবজেক্টটাও পছন্দ করলাম অন্যরা করে বলে ... বিশ্ববিদ্যালয় পাঠ আজ শেষ হওয়ার পথে, মাথায় ঢুকেছে চাকরির চিন্তাএটাও নিজের মস্তিষ্কপ্রসূত নাজীবনে খেয়ে-পরে বেঁচে থাকতে হলে ইনকাম করতে হয়-এটা শিখেছি বড় ভাইদের দেখে ... কিছুদিন পর হয়তো ভাবব বিয়েশাদি নিয়ে, লোকজনতো তাই করে ... এরপর হয়তো সন্তান-সন্ততি, তাদের মানুষ করা, এমনটাইতো দেখি চারপাশে ... ... ... এককথায় আমরা সেই কাজই করি যা করে গেছেন আমাদের অগ্রজেরা যখন তারা আমাদের বয়সী ছিলেনশুধু একটু ভিন্ন আঙ্গিকেসবসময়ই যদি সিনিয়রদের করা কাজের পুনরাবৃত্তি করে যাই, তবে আমার অবস্থানটা কোথায়??? উত্তর মেলে না...