Tuesday, July 8, 2008

কি সেই দুটি অক্ষর??

মাত্র পয়ত্রিশ কোটি বার
তার বেশি বৈ কম নয়
রক্তে অনুপ্রবেশ, প্রতি নিঃশ্বাসে
বাঁচিয়ে রাখে সারাক্ষণ
কেবল দুটি অক্ষর।

(সংগৃহীত)

: অক্ষর দুটি কি হতে পারে? আছে কোন ধারণা? তাহলে যোগ করুন মন্তব্যে...

Wednesday, April 16, 2008

এলোমেলো - ০২

আমরা প্রতিনিয়ত
হাঁটছি, খেলছি, ছুটছি
সবই ঠিক আছে ;
তবে পা কিন্তু মচকায়
একটা ভুল পদক্ষেপে ...

Wednesday, April 2, 2008

ভিতরের ভিতর

দীঘির পানিকে বুঝতে চাও?

তার দিকে তাকিয়ে থেকো না,
তাতে ডুব দিয়ে দেখ

মানুষকে বুঝতে চাও?
বাইরের শীতলতাকেই সব ভেবো না,
হৃদয়ের উষ্ণতা ছুঁয়ে দেখ